মেম্বার লগইন
SEF মেনু
বিভাগ ০৩

মানবিক কার্যক্রম

খাদ্য সহায়তা, ত্রাণ, শীতবস্ত্র ও ঈদ উপহার

এই বিভাগে 3টি কার্যক্রম
শীতবস্ত্র বিতরণ — রংপুর সদর
মানবিক কার্যক্রম[তারিখ] • রংপুর
শীতবস্ত্র বিতরণ — রংপুর সদর

শীতার্ত ২০০ পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিস্তারিত দেখুন
বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা
মানবিক কার্যক্রম[তারিখ] • ফেনী
বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা

শুকনো খাবার, স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ।

বিস্তারিত দেখুন
SEF-এর গুরুত্বপূর্ণ সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কার্যক্রম
মানবিক কার্যক্রম[তারিখ] • সব জেলা
SEF-এর গুরুত্বপূর্ণ সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কার্যক্রম

মানবতার সেবায় SEF সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্মার্ট উদ্যোক্তা ফোরাম (SEF) অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমে আর্থিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করছেন SEF-এর প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক জনাব Sheikh Mansur সাহেব। মানবিক মূল্যবোধ, সামাজিক সহমর্মিতা ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে SEF-এর উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ নিম্নরূপ: ১. খাদ্য ও জরুরি মানবিক সহায়তা - অসহায় পরিবারের খাদ্য সহায়তা: প্রায় ৬০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান। - ২০২৪ সালের দুর্যোগ ও বন্যায় ত্রাণ সহায়তা: প্রায় ৫০০ পরিবারের পাশে দাঁড়ানো। - ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা: প্রায় ৩০০ পরিবারকে সহযোগিতা প্রদান। - রমজানে খাদ্য ও ইফতার বিতরণ: এতিমদের সঙ্গে ইফতারের আয়োজন এবং অসহায় মানুষের মাঝে খাদ্য ও ইফতার বিতরণসহ ২,০০০-এর অধিক মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া। - ঈদ বাজার উপহার: অসহায় পরিবারের মাঝে ঈদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ। - বেওয়ারিশ ও অবহেলিত মানুষের জন্য খাবার: অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ। - গ্রীষ্মকালীন পানীয় বিতরণ: তৃষ্ণার্ত মানুষের মাঝে পানীয় বিতরণ। - শীতবস্ত্র বিতরণ: এখন পর্যন্ত ১,০০০-এর অধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ২. উদ্যোক্তা ও কর্মসংস্থান সহায়তা - অসহায় উদ্যোক্তাদের আর্থিক সহায়তা: প্রায় ২০ জন উদ্যোক্তাকে সহযোগিতা প্রদান। - ২০২৪ সালের জুলাইয়ে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের অনুদান: ক্ষতিগ্রস্ত ১০ জন উদ্যোক্তাকে আর্থিক অনুদান প্রদান। - সেলাই মেশিন প্রদান: স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় সহায়তা প্রদান। ৩. স্বাস্থ্য ও চিকিৎসাসেবা - চিকিৎসা সহায়তা: ক্যান্সার রোগী, চোখের সমস্যায় আক্রান্ত ব্যক্তি, দুর্ঘটনায় আহত ব্যক্তি, অসুস্থ উদ্যোক্তা ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসায় ২ লক্ষ টাকার অধিক আর্থিক সহায়তা প্রদান। - বিনামূল্যে চিকিৎসাসেবা: খুলনা, মাগুরা ও রংপুরের তিনটি স্থানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় ৩০০ জন অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান। ৪. শিক্ষা ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে - শিক্ষার্থীদের বই উপহার: শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে বই বিতরণ। - প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা: প্রায় ২০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে প্রয়োজনীয় পণ্য সহায়তা প্রদান। - অসহায় পরিবারের কন্যার বিয়েতে সহযোগিতা: প্রায় ১০টি পরিবারকে সহায়তা প্রদান। - এতিম শিশুদের পাশে দাঁড়ানো: এতিমদের সঙ্গে ইফতার ও খাবারের আয়োজনের মাধ্যমে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ। ৫. ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়ন - টিউবওয়েল স্থাপনে আর্থিক সহযোগিতা। - মাদ্রাসার ভবন নির্মাণে আর্থিক অনুদান। - মসজিদে এয়ার কন্ডিশনার (এসি) প্রদান। - পবিত্র ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ। - পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মেজবানের জন্য গরু উপহার প্রদান। ৬. বিশেষ পরিস্থিতিতে মানবিক উদ্যোগ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে SEF অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রয়োজনের সময়ে খাদ্য, আর্থিক অনুদান, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছে। আমাদের অঙ্গীকার SEF বিশ্বাস করে, সমাজের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সুবিধাবঞ্চিত মানুষও সম্মানজনক জীবনযাপনের সুযোগ পায়। তাই মানবিক সহায়তার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়ন এবং অসহায় মানুষের স্বাবলম্বিতা অর্জনে SEF-এর উদ্যোগ অব্যাহত রয়েছে। মানবতার সেবায়, মানুষের কল্যাণে — SEF। --- প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক: জনাব #শেখ_মনসুর সাহেব প্রধান নির্বাহী ও মেন্টর জনাব Nazrul Islam সাহেব বাস্তবায়নে: Smart Enterpreneur Forum (SEF) সৌজন্যে: Aysa Nurul Alam Foundation আয়েশা নুরুল আলম ফাউন্ডেশন --- দ্রষ্টব্য: উল্লেখিত সংখ্যা ও অর্থের পরিমাণ প্রদত্ত দ্বায়িত্বশীলদের তথ্যের ভিত্তিতে আনুমানিকভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা আমাদের কিছু কার্যক্রম উপস্থাপন করেছি একটি মাত্র উদ্দেশ্য আমাদের স্বচ্ছতা আমাদের দায়বদ্ধতা ও অন্যদের উৎসাহিত করার জন্য। এটি মাত্র দুই বছরের প্রকাশ্য কিছু কাজ এর অনেক আগে থেকে এবং এর আরো অধিক আমাদের গোপনীয় মানবিক কার্যক্রম রয়েছে মানবিক যে কার্যক্রম গুলা সম্পন্ন আমাদের সহযোগী প্রতিষ্ঠান আয়েশা নুরুল আলম ফাউন্ডেশন অর্থায়নে ও আমাদের ব্যক্তিগত অর্থায়নে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য।

বিস্তারিত দেখুন